আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এস এ শামীম || গৌরীপুর ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ




গৌরীপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা; স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে দুই শিক্ষক আহত!

ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর/২৪) ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়ে এ সময় বখাটের ছুরিকাঘাতে আহত হন বিদ্যালয়ের ফার্ম মেশিনারী বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান ও ইলেকট্টিক্যাল বিভাগের শিক্ষক মো. আল আমিন। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী স্কুল ছাত্রী জানান, ক্লাস শেষে কলেজের গেইটে আসতে একজন তার মোবাইল চায়। তাকে মোবাইল নাম্বার না দেয়ায় ও কথা না বলায় উত্যক্ত শুরু করে। একপর্যায়ে আমাকে উঠিয়ে নিবে হুমকি দেয়। আমি ওর হাত থেকে বাঁচতে কলেজের পিছনের গেইট দিয়ে দৌড়ে কলেজ ক্যাম্পাসে চলে আসি। ওই ছেলেটাও পিছু নেয়। কলেজ ক্যাম্পাস থেকে আমাকে তুলে নেয়ার চেষ্টা করে। আমাকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে আসলে ওর সঙ্গে থাকা ছুরি দিয়ে দু’স্যারকে আঘাত করে।

ফার্ম মেশিনারী বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান জানায়, শিক্ষার্থীদের হইচই দেখে এগিয়ে যাই। তখন এক ছাত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছিলো। তাকে বাধা দেয়ায় তার কোমড়ের পিছন থেকে থাকা ছুরি নিয়ে আমার পায়ে আঘাত করে। আল আমিন স্যার তাকে ধরতে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রতিরোধের মুখে বহিরাগত পাভেল মিয়া পালিয়ে যায়। তার বাড়ি শোনেছি পৌর শহরের পশ্চিমদাপুনিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গৌরীপুর থানার পুলিশ।
গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ জানান, ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার ও সেনা ক্যাম্প ইনচার্জ বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১