আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ




যুগান্তরের সহ-সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গাজী সাদেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও যুগান্তর স্বজন সমাবেশের ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শহিদ হারুণ পার্কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শনিবার (১৯ অক্টোবর/২০২৪) মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ ও পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।

প্রতিবাদে সমাবেশ সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে গাজী সাদেকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক হাসান মেহেদী, শাকিল হোসাইন, আবু তাহের মো. তুরাব, জামির হাসান প্রিয়ো, প্রদীপ কুমার ভৌমিক স্মরণে এক মিনিট নিরবতা পালন, তাদের আত্মার মাগফেরাত ও আহত সাংবাদিকদের সুস্থ্যতা কামনা করা হয়।

প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিক গোলাম মোস্তফা সারোয়ার সাগর ও তার স্ত্রী মেহেরুন রুনি, ময়মনসিংহের স্বপন ভদ্র, সিলেটের এটিএম তুরাব, দীপ্তটিভির কর্মকর্তা তানজিন জাহান ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আশিকুল ইসলাম আশিক, সিরাজগঞ্জের আবদুল হাকিম শিমুল, রংপুরের মশিউর রহমান উৎস, শাহজাদা মিয়া আজাদ, পাবনার সুবর্ণা নদী, জামালপুরের ইহসান ইবনে রেজা ফাগুন, নোয়াখালীর বুরহান উদ্দিন মুজাক্কিরসহ সকল সাংবাদিক হত্যাকাÐের বিচার দ্রæত নিষ্পত্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন দৈনিক সংগ্রামের গৌরীপুর প্রতিনিধি মো. মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহ- সম্পাদক কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), বিএমএসএফ’র সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গেøারী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), শামীম আনোয়ার (ফুলতারা), তাসাদদুল করিম (বাহাদুর), আশিকুর রহমান (দৈনিক অনুসন্ধান প্রতিদিন), গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রজমানুর রহমান নাজিম, স্বজন রাজিবুল হাসান, শামীম মিয়া, রাকিবুল ইসলাম শান্ত, বাপ্পী আহমেদ, সানি মিয়া, রাকিব মিয়া প্রমুখ।

 

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দৈনিক যুগান্তর সহ-সম্পাদক গাজী সাদেক, দৈনিক যুগান্তরের ভোলার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, ভোলার দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, সুনামগঞ্জের আরটিভি’র শহীদ নুর আহমেদ, সময়টিভির হিমাদ্রী শেখরসহ সারাদেশে নির্যাতনের শিকার সাংবাদিকদেরকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহযোগিতা ও হামলায় জড়িতদের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১