আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৩, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ




গৌরীপুরে বর্ণিল উৎসবে প্রতিমা বিসর্জন

শারদীয় দুর্গাপূজার শেষ দিনে রোববার (১৩ অক্টোবর/২০২৪) ময়মনসিংহের গৌরীপুরে বর্ণিল উৎসবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। পৌর শহরের সকল প্রতিমা আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের অনন্তসাগর পুকুরে, ডৌহাখলার স্ব স্ব পুকুরে, শ্যামগঞ্জের পুজামন্ডপের প্রতিমা মইলাকান্দা গোবিন্দ বণিকের পুকুরে, সহনাটীর পুজামন্ডপ জলবুরুঙ্গা নদীতে ও ও ভাংনামারী ইউনিয়নের মন্ডপ ব্রহ্মপুত্র নদের বিসর্জন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ারের নেতৃত্বে সার্বক্ষনিক নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের নেতাকর্মী-প্রশাসন ও সবার সহযোগিতায় আনন্দঘন পরিবেশে এ উৎসব উদযাপনের জন্য পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবছর ৪৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে।

প্রতিমা বিসর্জন ও মন্ডপ পরিদর্শন করেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রাখল চন্দ্র সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ আজিজুল হক, হাবিবুল ইসলাম খান শহিদ, ফারুক আহমেদ, এসএ দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর প্রমুখ।

এদিকে বিসর্জনকে কেন্দ্রকে করে দুপুর থেকে মন্ডপে মন্ডপে শুরু হয় সত্য, ন্যয় ও মঙ্গলের জন্য রঙখেলায় মেতে উঠেন পুজারীরা। কালিখলা পুজা মন্ডপ, দুর্গাবাড়ি পুজামন্ডপ, মধ্যবাজার পুজামন্ডপ, স্টেশনরোড পুরাতন রাইসমিল ও বাগানবাড়ি ঘুরে দেখা যায় দুর্গো মায়ের পদচারণ রাঙিয়ে মঙ্গল প্রার্থনা আর রঙখেলা চলছে। এ প্রসঙ্গ কবি অনামিকা সরকার বলেন, মা, এসেছিলো মঙ্গলের আর্শীবাদ নিয়ে এসেছে, এ পৃথিবী যেনো মঙ্গলময় হয় এবং প্রাকৃতিক দুর্যোগমুক্ত হয় সেই প্রার্থনা করছি। স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস বলেন, মাকে রাঙিয়ে পদচরণের মধ্যদিয়ে মায়ের আর্শীবাদ নিয়ে এসেছি। মা যেন আমাদের ক্ষমা করে দিয়ে এ পৃথিবীকে সুন্দর করে দেন সেই প্রার্থনা করছি।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১