আজ বুধবার ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক কালামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আবুল কালাম ফকিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কলতাপাড়া বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, হাফেজ আজিজুল হক, এস এম দুলাল, বিএনপি নেতা আব্দুল হান্নান সরকার, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, সহ সভাপতি সালেহা বেগম, কুটির ও শিল্পবিষয়ক সম্পাদক আফরোজা আক্তার সোমা, উত্তর যুবদল নেতা শহিদুল ইসলাম মিল্টন, তাজিজুল ইসলাম রাঙ্গা, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, ছাত্রদল নেতা বাহালুল মুন্সি, উপজেলা ছাত্রদল সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, ছাত্রনেতা তাওহিদ হোসেন, উপজেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, রবিন মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।

অপরদিকে বৃহস্পতিবার গৌরীপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। প্রতিবাদ সভায় বক্তারা আবুল কালাম ফকিরের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান। বক্তব্য দেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, সদস্য হৃদয় পাশা মহসীন, উপজেলা স্বেচ্ছাদলের যুগ্ম আহŸায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক হোসেন তারেক, যুগ্ম আহŸায়ক জোবায়ের হোসেন আকাশ, আতিকুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক রিপন সরকার, মাহফুজ উজ জামান হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আরিফুল ইসলাম উদয়, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আল-আমিন, সাদ্দাম হোসেন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহŸায়ক শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম চৌধুরী, জিন্নাতুল হক শ্রাবণ প্রমুখ।

গত ৮ অক্টোবর মঙ্গলবার উপজেলার কলতাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম ফকিরের ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, আবুল কালাম ফকিরের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১