আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২৪, ৫:০০ অপরাহ্ণ




ময়মনসিংহ-ভৈরব রেলপথের বন্ধ লোকাল ট্রেন চালুর দাবি

ময়মনসিংহ-ভৈরব রেলপথে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ট্রেন চালুর দাবিতে শুক্রবার বিকালে গৌরীপুর রেলওয়ে জংশনে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে একই দাবিতে স্টেশনের প্লাটফরমে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, করোনা পরিস্থিতির সময় ময়মনসিংহ –ভৈরব রেলপথে চলাচলকারী মেইল ট্রেন ঈশা খাঁ এক্সপ্রেস ও দুইটি লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির পর দেশ স্বাভাবিক হলেও এই রেলপথে চলাচলকারী লোকাল ট্রেনগুলো চালু হয়নি। এতে করে এলাকাবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যববসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিকল্প পরিবহনে যাতায়াত করেত গিয়ে কয়েকগুণ বেশি অর্থ গুণতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি দ্রæত ট্রেনগুলো চালু করা হোক। দ্রæত ট্রেন চালু না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রাকিব পলাশ, বিশ^জিত কুমার চন্দ, উজ্জল রবিদাস, সাইদুর রহমান লিংকন, মীর হোসেন মিরন, মো. সুলতান ইসলাম, সৌমিত্র চন্দ্র দাস, ঈসমাইল হোসেন, আবুল কালাম, মো. সোহেল, মিজানুর রহমান, মো. আল-আমিন, রমজান আলী, আব্দুল মোতালেব, আব্দুর কাইয়ুম প্রমুখ।

ট্রেন চালুর বিষয়য়ে জানতে চাইলে গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, লোকবল সংকটের কারণে করোনাকালে ভৈরব- রেলপথে লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ- ভৈরব রেলপথে লোকাল ট্রেন চালুর জন্য এলাকাবাসীর দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১