আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ




গৌরীপুরে ৪৯ মন্ডপে শারদীয় দুর্গোৎসব

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় এবার কমেছে পূজামন্ডপ। এ বছর পুজা হচ্ছে ৪৯টি মন্ডপে। গত বছর ৬৩ স্থায়ী ও অস্থায়ী মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। মন্ডপে মন্ডপে প্রতিমাকে রাঙিয়ে তোলা হয়েছে বর্ণিল রঙসাজে। বৃহস্পতিবার (৯ অক্টোবর/২৪) নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও পূজা প্রশস্তার মধ্যে অর্দ্ধ রাত্রিপুজার মধ্যদিয়ে শুরু হতে হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃৎ শারদীয় দুর্গোৎসব। সপ্তমী পুজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

মাস্টারপাড়া ঝলকে এবারও দর্শকদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলা, চরকিসহ নানা আয়োজন। বিশেষ করে দুর্গাবাড়ি মন্ডপের সামনে গতবছরের ন্যায় আলোকসজ্জার ঝলকানি নেই। শহরের প্রধান প্রধান সড়কগুলো, বড়বড় ভবনের দেখা মিলেনি আলোকসজ্জা আর বর্ণিল সাজের। পৌর শহরের মন্ডপগুলোতে প্রবেশপথ পূর্বের ন্যায় সাজানো হয়নি।

কালিপুর পুজা মন্ডপের সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু জানান জানান, মন্ডপ এলাকায় যেন কোনরূপ বিশৃঙ্খলা, নারীদের যৌন হয়রানি, উঠতি বয়সের কিশোর ও যুবদের বেপরোয়া চলাচলে নজরদারি করতে মন্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গৌরীপুরে এবারও সর্বোচ্চ প্রতিমা তৈরি করেছেন মৃৎশিল্পী সুকেশ পাল। তিনি জানান, এবার শারদীয় দুর্গোৎসবের প্রতিমায় আরো নতুনত্ব ও সাজে তৈরি করা হয়েছে। মনের মাধুরী দিয়ে মাকে সাজিয়েছি এবার। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্নভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ারের সভাপতিত্বে উপজেলার পুজা উদযাপন কমিটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক আলোচনা সভা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ সাংবাদিকদের জানান, প্রত্যেকটি পুজামন্ডপ পরিদর্শন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশ শারদীয় দুর্গোৎসবের সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রত্যেক পুজামন্ডপে সরকারি বরাদ্দের ৫শ কেজি চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার জানান, সর্বোচ্চ মন্ডপ রয়েছে গৌরীপুর পৌরসভায় ১৫টি, দ্বিতীয় অবস্থানে ডৌহাখলা ইউনিয়নে হচ্ছে ৮টি। এছাড়াও মইলাকান্দা ইউনিয়নে ৭টি, পূজামন্ডপ রয়েছে অচিন্তপুর ৫টি, গৌরীপুর সদর, মাওহা ও বোকাইনগর ইউনিয়নে ৩টি করে, রামগোপালপুর ইউনিয়নে ২টি, সিধলা, সহনাটী ও ভাংনামারী ইউনিয়নে ১টি পূজামন্ডপ রয়েছে। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর জানান, প্রত্যেকটি পুজামন্ডপে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকদের নিয়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১