আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ




গৌরীপুরে যুগান্তর স্বজনের ব্যাতিক্রমী কন্যা শিশুমেলা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (২ অক্টোবর/২০২৪) কন্যা শিশু দিবস উপলক্ষ্যে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে কন্যা শিশু মেলা অনুষ্ঠিত হয়। ব্যাতিক্রমী এ অনুষ্ঠানে সভাপতিত্ব, সঞ্চালনা ও অতিথি’র আসন গ্রহণ করে কন্যা শিশুরা। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও গল্পবলায় অংশ নেয় ওরা।
ব্যাতিক্রমী কন্যা শিশু মেলায় সভাপতিত্ব করে ক্ষুদে স্বজন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানি। সঞ্চালনা করে ক্ষুদে স্বজন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রিফাহ তাসনিয়া তরী। কন্যাশিশুপর্বে অতিথির আসন গ্রহণ করে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নাফিসা হাসান হৃদি, জান্নাতুল ফেরদৌস, রুবাইয়্যাত ইসলাম রোদেলা, তাসফিয়া জামান রায়মা, ইবনাত ইসলাম পারিষা, মিনহা জান্নাত, কাশফিয়া জাহান তৃপ্তি, মৃত্তিকা রহমান মিঠি, তাওয়াজ্জাতুল মেঘলা মহুয়া।

অতিথিপর্বে বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সুমনা সফিনাজ লাবণী, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, ইসরাত জাহান লাকী, রাহিমা আক্তার রুমা, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রজমানুর রহমান নাজিম, রাজিবুল হাসান, স্বজন মাহমুদা আক্তার রিপা, মাহমুদা আক্তার লিপা, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১