আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৪, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ




বিএনপিতে সন্ত্রাস- দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের ঠাঁই নেই … বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

বিএনপি দেশের একটি সর্ববৃহৎ দল। এ দল সবার জন্য উন্মুক্ত। তবে বিএনপিতে সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। দলের ভিতরের কেউ এধরনের কাজে লিপ্ত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনারা জানেন যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াও শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাÐের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন প্রধান অতিথির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

তিনি আরও বলেন, আপনারা কেউ ভাববেন না, আমরা ক্ষমতা চলে এসেছি। আমরা এখনো বিরোধী দলেই আছি। দল গোছাতে হবে, ১৭বছর ধরে যে নির্যাতন-নিপীড়ন হয়েছে, তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠলেও ঘুমিয়ে আছেন অনেকেই। তাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমাদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে, জনকল্যাণ আমাদের মূল্য উদ্দেশ্য সেটা অনুধাবন করে কাজ করতে হবে।

ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে শ্যামগঞ্জ ধানমহালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান। প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা কৃষকদলের আহŸায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক এমদাদ হোসেন তালুকদার, আব্দুর রহমান বাবুল, বিএনপি নেতা একদিন হোসেন তালুকদার, আব্দুস সালাম মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙা, যুবনেতা ডা. শাহজাহান, আকরাম হোসেন, আব্দুল হাই, মো. সেলিম মিয়া, সিধলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মেহেদী হাসান সাগর, ছাত্রদল নেতা মোহাম্মদ, সুমন মিয়া, হৃদয় হাসান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০