আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৪, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ




ওমরা হজে¦ গিয়ে নিখোঁজ গৌরীপুরের সাহেব আলী!

সৌদি আরবে ওমরা হজ¦ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাহেব আলী। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে নতুনবাজার মহল্লার মৃত হোসেন আলী মন্ডল। পবিত্র হজ¦ পালনের জন্য তিনি এসভি-৮০৯ নং বিমানে মঙ্গলবার (২০ আগস্ট/২৪) সৌদি আরবে গিয়ে পৌঁছেন। বুধবার (২১ আগস্ট/২৪) ফজরের নামাজ শেষে মানার আল খায়ের হোটেলের ৯ম তলার ৯০৫নং নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর ওইদিনের সময় ১২টার পর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন হাজিদের তত্ত্বাবধায়ক গৌরীপুর বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম। তিনি জানান, দুপুরের পরে নিখোঁজ হন। তাৎক্ষনিকভাবে সৌদিস্থ হজ¦ ক্যাম্প, হজ¦ মিশনে অভিযোগ করা হয়। স্থানীয় সকল থানায় এ সংক্রান্ত তথ্য প্রদান করে সন্ধান চাওয়া হয়। এছাড়াও আশপাশের সকল হাসপাতালসহ বিভিন্ন স্থানে আমরা তাঁর সন্ধানে খোঁজখবর নিয়েছি। সংশ্লিষ্ট সকল স্থানে অভিযোগ করে এসেছি, উনাকে খোঁজে পাওয়ার জন্য অনুসন্ধান চলছে। পার্সপোর্টও আমরা রেখে এসেছি, ইনশাল্লাহ, আশা দ্রুতই খোঁজে পাবো।
এদিকে তাঁর সন্ধান চেয়ে ঢাকাস্থ হজ¦ অফিসের পরিচালক বরাবরে শনিবার (২৮ আগস্ট/২৪) বাবার সন্ধান চেয়ে আবেদন করেছেন তার পুত্র মনিরুজ্জামান। তিনি জানান, আমার বাবা গৌরীপুর ইউনিয়ন সিধলা ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা হিসাবে অবসরে আসেন। বাবা-মা উভয়েই ওমরা হজ¦ পালনের জন্য আল আসকা হাজী গ্রুপের মাধ্যমে স্থানীয় পথপ্রদর্শক মাওলানা মো. মোস্তাকিমের সঙ্গে সৌদি আরবে যান। সেখানে গিয়ে ২১আগস্ট থেকে বাবাকে খোঁজে পাওয়া যায়নি। মা দেশে ফিরে এসেছেন রোববার (২ সেপ্টেম্বর/২৪)। স্বামীর শোকে তিনিও চিন্তিত ও অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ মো. সাহেব আলীর পার্সপোর্ট নং এ-১২৮৫০১৩৩, ভিসা নং ৬১২২৮৬৪৯৯৬, সন্ধ্যানপ্রার্থী তার পুত্র মনিরুজ্জামানের মোবাইল নং ০১৭৩৩-২৮৫৬১৭।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১