আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৮, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ




কাপনের সাদা কাপড় পড়ে গৌরীপুর পৌরসভার মেয়রের পদত্যাগ ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচী

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এর মেয়র পদ থেকে পদত্যাগ ও শাস্তির দাবিতে রোববার (১৮ আগস্ট/২০২৪) গৌরীপুর পৌরসভার সর্বস্তরের জনগণ ব্যানারে কাপনের সাদা কাপড় পড়ে পৌর ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।

বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে এ পৌরসভার লুটপাট চলছে। উন্নয়নের নামে দুর্নীতি, টেন্ডারবাজি চালাচ্ছেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
এসব অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আজকে যারা আমার পদত্যাগ চাচ্ছে তাদের সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে। তাদের বাবা আব্দুল খালেক মুনশীও আমার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা-বানোয়াট বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সুনাম নষ্ট করার পায়তারা চালাচ্ছে।

উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুনশী বলেন, সারাদেশে স্বৈরাচারের পতন হলেও গৌরীপুর পতন হয়নি, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গৌরীপুর পৌরসভা। এখানে কোনো টিকাদার নেই, কোনো ইঞ্জিনিয়ার নেই, সব এক ব্যক্তি এক শাসক চালাচ্ছে সৈয়দ রফিকুল ইসলাম। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক সভাপতি রমজান আলী খান জুয়েল। অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, গৌরীপুর পৌর বিএনপির সাবেক আহŸায়ক আলী আকবর আনিছ, সাবেক কাউন্সিলার আরিফুল ইসলাম ভূইয়া এনাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাজীয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুনশী, শাকিব মুনশী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মোখলেছ উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহŸায়ক সৈকত হোসেন নাদিম, মাহবুবুল ওয়াহাব মনি, মো. আসাদ, আজিজুল হক, আল আমি ভূইয়া, বাহালুল মুনশী, পৌর শ্রমিক দলের আহŸায়ক অলি মুনশী প্রমুখ




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১