আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ




গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ৩০লাখ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগ, কক্ষে তালা

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ বাতিলের দাবিতে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্দ এলাকাবাসী-অভিভাবক বৃহস্পতিবার (১৫ আগস্ট/২৪) উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন।

স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. শাকিল আহমেদ। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তারা ‘লাখ টাকায় বিদ্যালয়ের ফাঁকা (তথ্যউপাত্তবিহীন) ওয়েব সাইড বানিয়ে প্রধান শিক্ষক নিয়োগে ৩০লাখসহ ৩টি নিয়োগে অর্ধকোটি টাকা লুটে নিয়ে অবৈধ নিয়োগ বাণিজ্য করেছে। দেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছে, সেই সময়ে এখানে মেধা নয়, টাকার খেলা হয়েছে। এ নিয়োগ বাতিল করতে হবে।

এ প্রসঙ্গে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, যারা অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিয়োগ বিধিমালার বিধি-বিধান মেনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মহাপরিচালকের প্রতিনিধি’র উপস্থিতিতে তারাই প্রশ্ন করেছেন, পরীক্ষা নিয়েছেন। মেধা যাছাইয়ের ভিত্তিতে যিনি প্রথম হয়েছেন, তাকেই নিয়োগ দেয়া হয়েছে।

চাকুরী বঞ্চিত মেধা যাছাইয়ে বিজয়ী মো. রফিকুল ইসলাম জানান, ‘নিয়োগপরীক্ষা প্রশ্ন’ নিয়োগ কাঠামো অনুযায়ী হয়নি। টাকার বিনিময়ে নিয়োগবাণিজ্য হয়েছে। প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম জানান, নিয়োগ বিধিমালা অনুযায়ী মেধা যাছাইয়ে প্রথম হওয়ায় নিয়োগ পেয়েছি। টাকা লেনদেনের অভিযোগ মিথ্যা।
নিয়োগ কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, গত ৬জুন একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রধান শিক্ষক পদে ১০জন, কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৪জন ও নিরাপত্তা কর্মী পদে ৭জন আবেদন করেন। তাদেরমধ্যে নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে ৫জন, কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৪জন ও নিরাপত্তা কর্মী পদে ৫জন পরীক্ষা দেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হয়ে প্রধান শিক্ষক পদে মো. শফিকুল ইসলাম, কম্পিউটার ল্যাব অপারেটর পদে ইয়াসিন মোহাম্মদ আরাফাত ও নিরাপত্তা কর্মী পদে রফিকুল ইসলাম নিয়োগ পান। নিয়োগপত্র অনুযায়ী বুধবার (১৪ আগস্ট/২৪) প্রধান শিক্ষক পদে মো. শফিকুল ইসলাম যোগদান করেন। যোগদানের পরপরেই বিক্ষুব্দ লোকজন এসে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। গৌরীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুজ্জামান দুর্জয় জানায়, যেখানেই দুর্নীতি-অনিয়ম হবে সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ চলবে।

অপরদিকে স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনকারীরা বলেন, এ বিদ্যালয়ে একের পর এক অনিয়ম হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে সাবেক প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকারকে দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে। এসব অবৈধ কমিটি অনুমোদনের সঙ্গে জড়িত ময়মনসিংহ শিক্ষাবোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও অপসারণ করতে হবে। এ প্রসঙ্গে মো. এনামুল হক সরকার জানান, তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব থাকা অবস্থাতেই অবসরে যাওয়ার পর থাকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করার আগাম সিদ্ধান্ত হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, যিনি কমিটির সদস্য সচিব-তিনিই সেই কমিটির বিদ্যুৎসাহী সদস্য হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বিধিসম্মত নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও স্মারকলিপিতে স্বাক্ষর করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, বিএনপি নেতা আরিফুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন, কর্মসংস্থান বিয়সক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, সদস্য মো. তাজ উদ্দিন ভূট্টো, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুজ্জামান সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম ভূইয়া সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. শাহীন আলম তারা, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান ও শিশির আহমেদ আপন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১