আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৩, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বিপ্লবের দু’বোনদের পড়াশোনা দায়িত্ব নিল চেয়ারম্যান, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় মা

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত বিপ্লব হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম।
মঙ্গলবার দুপুরে বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন তিনি। এ সময় বিপ্লবের স্কুল পড়–য়া দুই বোনের পড়াশোনার খরচ চালিয়ে নেয়ার ঘোষণাও দেন তিনি।

বিপ্লব হাসান উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামের বাবুল মিয়ার ছেলে। গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিপ্লব হাসান।
বিপ্লব হাসান ডৌহখলা ইউনিয়নের মোজাফর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বিপ্লব সবার বড়। দুই বোনের মধ্যে ফারজানা আক্তার বাবলী গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি ও জান্নাতুল ফেরদৌস কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে।

বিপ্লবের বাবা বাবুল মিয়া ওয়ার্কশপ চালাতেন। কয়েক বছর আগে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ যোগানো কষ্টসাধ্য হয়ে পড়ে। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় কৃষাণী মিলে চাকরি নেন বিপ্লব। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে সহিংসতায় বিপ্লব নিহত পর তাঁর পরিবারটি অভাব-অনপনে পড়ে যায়।

ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম বলেন, বিপ্লবের পরিবার অত্যন্ত দরিদ্র। তার বাবা অসুস্থ মানুষ। সংসারের হাল ধরতে সে পড়াশোনার পাশাপাশি একটি মিলে চাকির করতো। তার মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়ে। দুই বোনের পড়াশোনার বন্ধের উপক্রম হয়। আমি দুই বোনের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। পাশাপাশি প্রশাসন ও হৃদয়বানদের প্রতি সহযোগিতার আহŸান জানাচ্ছি পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।বিপ্লবের মা বিলকিস আক্তার বলেন, বিপ্লব ছিল আমার একমাত্র ছেলে। আমার পরিবারেও একমাত্র আয়ের উৎস্য। আমি ছেলের হত্যার বিচার চাই। আমাদের চেয়ারম্যান সাহেব দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নেয়ার প্রতিশ্রæতি দিয়েছে, এটা স্বস্তির বিষয়। তবে সংসারটা আমি চালাবো কিভাবে এই চিন্তায় আছি।

 

গত শনিবার (২০ জুলাই/২০২৪) উপজেলার কলতাপাড়া বাজারে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করে ৩জন। তাদের মধ্যে একজন হলেন বিপ্লব হাসান। অপর দু’জন হলেন মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১