আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৩, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ




গৌরীপুর থানার দেয়ালে ‘রক্তাক্ত জুলাই’ গ্রাফিটি!

গাছের নিচে ছায়াযুক্ত দেয়ালে শেওলার আবরণ, কালো বিবর্ণ, শ্যাতশ্যাতে সেই চিরচেনা ময়মনসিংহের গৌরীপুর থানার দেয়ালটি এখন বদলে গেছে। দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে ‘রক্তাক্ত জুলাই’ এর গ্রাফিতিটির মাধ্যমে ফুটিয়ে তুলছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার ও সোমবার এ দু’দিনে আমুল পরিবর্তন হয়ে গেছে এই দেয়ালটির।

দেয়ালগুলোর নোংরা-ময়লা পরিষ্কার করে শিক্ষার্থীরা। রঙ তুলির আঁচড়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও স্বাধীনতার দৃশ্যপট ফুটে উঠে। এ আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ ও গৌরীপুরের তিন শহিদসহ শহিদদের নামও ঠাঁই পেয়েছে এ দেয়ালে। স্বাধীনতার রঙে তারুণ্যশক্তিকে উজ্জীবিত করার এ প্রয়াসে স্বেচ্ছাশ্রমে পুরো দেয়ালটিতে আল্পনা অংকিত করা হয়। গৌরীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাজন মিয়া জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। শিক্ষার্থীরা-নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের অঙকন তুলে ধরছেন গ্রাফিটির মাধ্যমে দেয়ালে দেয়ালে।

 

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মোজাম্মেল হক, রেদুয়ানুল হক ফাহাদ, রাজন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামছুজ্জামান দুর্জয়, রোভার স্কাউট শিমুল মিয়া, অন্তরা, সাফায়েত ইসলাম, শেখ ছোটন, সবিকুল হাসান শান্ত, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের আশিকুর রহমান রাজিব, রমজানুর রহমান নাজিম প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রাফিতি শিল্প এ্যানি জানায়, দেয়াল রাঙানোর জন্য আমাদের শিক্ষার্থীরা নিজেরা রং তুলি নিয়ে কাজ করছেন। গ্রাফিটির মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের পটভূমি তুলে ধরছেন শিক্ষার্থীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১