আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১২, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ




গৌরীপুরে এক বৃদ্ধার ঘরবাড়ি গুড়িয়ে দিলো প্রতিপক্ষের লোকজন!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জে রোববার (১১ আগস্ট/২৪) আরশীর মা (৭৫) নামে এক বৃদ্ধা মহিলার ঘরবাড়ি প্রতিপক্ষের লোকজন ভেঙে গুড়িয়ে দেয়া ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শ্যামগঞ্জের মৃত সৈয়দ আলীর স্ত্রী আরশীর মা’র সঙ্গে প্রতিবেশী মাওলানা মো. মোসলেম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আরশী মা’র ছেলে মো. দুলাল মিয়া আদালতে মামলা করেন। এ বিরোধকে কেন্দ্র করে মাওলানা মো. মোসলেম উদ্দিন, মো. সোহেল মিয়া, মো. মুজাহিদ, মুরাদ, কারাবী, সজিব, নাঈম ও ছাইমের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আরশী’র মায়ের ঘর ভেঙে গুড়িয়ে দেন। আরশীর মা অভিযোগ করেন, মালামালও লুটপাট করা হয়েছে। ঘর ভাঙার বিষয়টি স্বীকার করেন মাওলানা মো. মোসলেম উদ্দিন। তিনি জানান, জমিটা আমি কিনেছি। ২০১৩সনে সন্ত্রাসী নিয়ে এ জমি দখল করে আমার নিকট ২লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আদালতে মামলা করে দেয়। ওদের মামলাটি ২০২০সনে খারিজ হয়ে যায়। এরপরে আমার জমির দখল নিতে পারছিলাম না। ওদের যে ক্ষতি হয়েছে প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে দিবো। আমার জমিটা ওরা ছেড়ে দিতে বলেন। আরশীর মা জানান, আমার স্বামীর বিটে এ ছাড় আমার আর কোনো সহায় সম্বল নেই, এখান থেকে তাঁড়িয়ে দিলে কোথায় যাবো। আমার তো কোনো শক্তিও নেই, এখনো হামলা ভয়ে আছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১