বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদের স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুব ও ছাত্র মজলিসের উদ্যোগে শুক্রবার (৯ আগস্ট/২৪) দোয়া মাহফিল ও দাওয়াতি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ হারুণ পার্কে শেষ হয়।
বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর যুব মজলিশের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মো. সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল আহাদ, যুব মজলিসের দায়িত্বশীল মাওলানা হুজাইফা মাহমুদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা ফয়সাল হাশমী, নিজাম উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ হুজাইফা।