আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ




যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ৪র্থ মৃত্যুবার্ষিকী

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১২ জুলাই/২০২৪) কর্মসূচীর প্রথমদিনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। তিনি বলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন সাহসী বীরযোদ্ধা। তিনি ৭১’র রণাঙ্গণে যুদ্ধ করেছেন, দেশকে স্বনির্ভর ও উন্নয়নের জন্যও যোদ্ধা করে গেছেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের আইডল। তিনি দেশের জন্য-মানুষের কল্যাণের জন্য যুদ্ধ করেছেন। শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান করেছেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মিনা, মোশারফ হোসেন সোহেল, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি অনামিকা সরকার, স্বজন শামীম আনোয়ার, নারগিছ আক্তার, নাফিসা হাসান হৃদি, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, তৌরিন জাহান ডলি, এনামুল হক দুলাল, সাইদুল ইসলাম প্রমুখ। স্মরণসভা শেষে নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সেলি আল রাজ জানান, ৪র্থ মৃত্যুবার্ষিকীর আজ প্রথমদিনের কর্মসূচী সফলভাবে সমাপ্তি হয়েছে। দ্বিতীয়দিনে ১৩জুলাই শনিবার সকাল ১১টায় ৫শ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন ও বিতরণ, ১৪ জুলাই রোববার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের জন্য প্রচারাভিযান ও ১৫ জুলাই সোমবার বিকাল ৫টায় ‘দেশমাতৃকার সেবায় কর্মবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১