আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ১, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ




গৌরীপুর-ঢাকা সড়কে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ!

দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ রয়েছে ঢাকা-গৌরীপুর সড়কে। এতে বিপাকে পড়েছেন এ সড়কে যাতায়াতকারী যাত্রীরা।

সোমবার উপজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিক্ষুব্ধ যাত্রী আব্দুল বারেক বলেন, বাস বন্ধ। প্রচণ্ড বৃষ্টি। বিকল্প পরিবহণে যাওয়া এখন কঠিন। দীর্ঘদিন যে নিয়মে চলছে, সেই নিয়মেই চলা উচিত। এক গাড়ি প্রতিদিন ফাস্ট টিপ যাবে, তা তো কেউ মানবে না।

কাঁঠালের বস্তা, চালের বস্তা, দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে হাজির হন পৌর শহরের গোলকপুর মহল্লায় হাছান আলী। তিনি বলেন, বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি আগেই মাইকিং করে জানানো উচিত ছিল। আমরা জানি বাসস্ট্যান্ডে এসে বাস পাব। এই ভোরে রাস্তায় একটা অঘটন ঘটলে তার দায় কে নেবে?

জানা যায়, এ সড়কে বাস চলাচল রোববার থেকে বন্ধ রয়েছে। শনিবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু পরিবহণের যাত্রীদের ময়মনসিংহ ব্রিজে মালিক সমিতি ও কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা নামিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে গৌরীপুর মালিক ও শ্রমিকরা রোববার গৌরীপুর থেকে ঢাকা সড়কে চলাচলকারী বাস সার্ভিস বন্ধ করে দিয়েছেন।

ধূমকেতু পরিবহণের মালিক মো. নুরুল ইসলাম  বলেন, তাদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ার পরও যাত্রীদের হেনস্তা করা হয়েছে। যাত্রীরা বাসের শ্রমিকদের মারধর করতে এসেছে। তাই শ্রমিকদের নিরাপত্তা না থাকায় ও যাত্রীদের হেনস্তা করার কারণে আমরা বাস সার্ভিস বন্ধ করে দিয়েছি।
গৌরীপুরের বাসমালিক ও পৌরসভার কাউন্সিলর মো. নুরুল ইসলাম জানান, বাসের যাত্রীদের ব্রিজে নামিয়ে দেওয়ায় চালক-হেলপার যাত্রীদের নিকট লাঞ্ছিত হয়েছেন। বিক্ষুব্ধ যাত্রীদের রোষানলে পড়েছি আমরাও। শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ যুগান্তরকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টির সুরাহা করব। সেই লক্ষ্যে কাজ করছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১