আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৮, ২০২৪, ১১:৪৯ অপরাহ্ণ




শিক্ষা সপ্তাহে জাতীয় পুরস্কারে ভূষিত হলো গৌরীপুরের স্বজন প্রভা

জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সদস্য নূরে তাসফিয়া ইসলাম প্রভা নির্ধারিত বক্তৃতা বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়াও প্রভা কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে অংশ নেয়। বৃহস্পতিবার (২৭ জুন/২০২৪) তার হাতে ক্রেস্ট, সনদপত্র, মেডেল তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এমপি, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) অধ্যাপক নেহাল আহমেদ।
প্রভা সে গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফের ব্যবসায়ী ও স্বজন উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম ও গৃহিণী সুফিয়া খাতুনের কন্যা। গৌরীপুর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা ও পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি’র ভাতিজী। সে স্বজন সদস্য হিসাবে একাধিকবার উপজেলা পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়।
সে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অংশগ্রহণের পূর্বে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পায়। প্রভা ২০২৩সনে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়। বর্তমান গৌরীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ অর্জন প্রসঙ্গে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিপন আহম্মেদ জানান, এ অর্জন আমরা গর্বিত। প্রভাকে অভিনন্দন। উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন স্বজন প্রভাকে অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১