আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল ‘প্রমাণ দিতে ব্যর্থ’ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে: পাকিস্তান সিএনএনের বিশ্লেষণ ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র
||
  • প্রকাশিত সময় : জুন, ২৬, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (২৫জুন/২০২৪) দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ৫হাজার টাকা আর্থিক অনুদান ও পরিবহন খরচের জন্য ৫শ টাকা করে পর্যায়ক্রমে ২০জন শিক্ষার্থীকে এ অনুদান প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুরের কৃতি সন্তান পান্ডা সু’র মার্কেটিং অফিসার শাহীন মাহমুদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তৃতা বলেন, স্বজন সমাবেশ প্রত্যেকটি মানবিক কার্যক্রম সক্রিয় ভূমিকা রাখে। বন্যাদূর্গত, ঘূর্ণিঝড় কবলিত দুর্যোগ ও করোনাকালীন দুর্যোগে প্রত্যক স্বজন অগ্রণী ভূমিকা পালন করেছে। মেধাবী শিক্ষার্থীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আজকের কর্মসূচী ভূয়সী প্রশংসার দাবি রাখে। বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক সেলিম আল রাজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি অনামিকা সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, লেকচার পাবলিকন্সের মার্কেটিং অফিসার মো. সুমন মিয়া, স্বজন শামীম আনোয়ার, অভিভাবক আবুল হাসিম, শরিফুল ইসলাম, অনুভূতি প্রকাশ করেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুরভী আক্তার লামিয়া, খাদিজা আক্তার হাসি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০