আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৬, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ




গৌরীপুরে ‘মাদককে না বলুন’ স্লোগানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (২৬জুন ২০২৪) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে ‘মাদককে না বলুন’, ‘নেশামুক্ত সমাজ চাই-নিকোটিনমুক্ত বাতাস চাই, অসৎ সঙ্গে মেশায়-ধরবে মাদকের নেশায়, যে মুখে ডাকি মা-সে মুখে মাদক না ও ‘প্রতিটি ছাইদানী- হয়ে যাক ফুলদানী’ স্লোগানে মুখরিত বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন উপজেল পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার। তিনি বলেন, আমরা যুদ্ধ করেছি ভিনদেশী শত্রুর হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে। এবারের যুদ্ধটা অদৃশ্য শত্রু ‘মাদক’, নিষিদ্ধপণ্য কিন্তু হাতের লাগালে কিভাবে আসছে; কেউ জবাব দিতে পারছি না। তরুণ ও যুব সমাজকে অদৃশ্য এ শত্রুকে রুখে দিতে আরেকটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধটা হবে মাদকনির্মূলের যুদ্ধ; সমাজ ও দেশকে রক্ষার যুদ্ধ। প্রধান অতিথির বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান। তিনি বলেন, আমরা ৬ ভাই জীবনে কখনও তামাক মুখে নেইনি। মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে সচেতন হতে হবে। শৈশব থেকে কৈশোর ও যুবকালীন সময়টা অত্যন্ত যত্নের সঙ্গে সতর্কতায় রাখতে হবে। তাহলে সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কাটুনিস্ট কাওসার মাহমুদ, রম্য লেখত সত্যজিৎ বিশ^াস রানা, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, স্বজন উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, স্বজন রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম ইমন, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, নাওয়ার হাসান নির্জন, ফারহান আবসার তাইফ, নিরব হোসেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১