আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ২৫, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ




সোনার দাম আরও বাড়ল

দাম বেড়েছে সোনার। এ দফায় ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরির সোনার দাম বেড়েছে ১৪০০ টাকা। ফলে এ মানের প্রতি ভরি সোনার নতুন দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।

আজ মঙ্গলবার জুয়েলারি ব্যবসায়ীদের সমিতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম এ কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, স্থানয়ি বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দর অনযায়ী প্রতি ভরি ২২ ক্যার্টে সোনার দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। এতদিন এ দর ছিল এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম হবে এক লাখ ১২ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ৮৩৫ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮০ হাজার ৬২ টাকা।

এতিদন ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম ছিল এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৬৯১ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৯ হাজার ১১৭ টাকা। সেই হিসাবে ২১ ক্যারেট প্রতি ভরিতে ১৩৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১১৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ৯৪৫ টাকা বাড়ল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১