আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
সেলিম আল রাজ || স্টাফ রিপোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ




গৌরীপুর মহিলা কলেজ থেকে মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গৌরীপুর মহিলা কলেজ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০২৩-২৪ সেশনে সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ২৩ মে/২৪ বৃহস্পতিবার অধ্যক্ষের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের চান্সপ্রাপ্ত জান্নাতুল মাওয়া, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত সুরাইয়া সুলতানা মৌ ও নেত্রকোণা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ঝর্ণা আক্তার।

সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. তামজিদুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রহমান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক মাহবুব আলম, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোস্তাকিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ, প্রভাষক মো. আব্দুল আলীম খান, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন, প্রভাষক নাঈম আহমেদ দিহান প্রমুখ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন বলেন, “বর্তমান সময়ে মানবিক ডাক্তারের খুবই অভাব। আশা করি তোমরা মানবিক ডাক্তার হবা, তোমাদের কাজ থেকে মানুষ প্রকৃত সেবা পাবে।” এসময় তিনি গৌরীপুরের গরিবের ডাক্তার খ্যাত ডাঃ আব্দুর মান্নানের মানবিক গুণাবলি তোলে ধরেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১