আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৯, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ




গৌরীপুরের শ্যামগঞ্জে ভয়াবহ অগ্নিকান ৭টি দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল ভস্মিভূত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে শনিবার (১৯ মে/২০২৪) রাত ৩টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। স্বল্পদিনে শ্যাগঞ্জ বাজারে ৪টি অগ্নিকাÐে প্রায় ২৫ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। একেরপর এক দোকানে আগুন লাগায় অগ্নিকাÐের ঘটনাটিকে ‘নাশকতামূলক’ হতে পারে বলে ক্ষতিগ্রস্থ দোকানীরা আশংকা করেছেন।
আগুনে আব্দুর রহিমের চা দোকান, মাহফুজুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়াকসর্প, আতাউর রহমানের কীটনাশকের দোকান, মো. জয়নাল আবেদীনের মেশিনারি পার্সের দোকান, হাফিজুর রহমানের লেপ তোষকের দোকান, আব্দুল্লাহ মিয়া লেপ তোষকের দোকান ভস্মিভূত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরীপুর, নেত্রকোনা ও পূর্বধলার ৬টি ইউনিট প্রায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার প্রায় ১ ঘন্টা পরে ফায়র সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষনে আগুনে সব পুড়ে ছাইয়ে পরিণত হয়।

রায় মার্কেটের মালিক সাংবাদিক তিলক রায় টুলু জানান, শ্যামগঞ্জে কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই। অর্ধশতাধিক ব্যবসায়ী নি:স্ব হয়ে পথে বসেছেন। ধারাবাহিক অগ্নিকাÐ তাই বিষয়টা খতিয়ে দেখা উচিত।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মামুনুর রশিদ ও আবুল মিয়া জানান, আমরা রাতে দোকান ভালো করে পরিস্কার করে সব দেখে বন্ধ করে বাসায় চলে যাই। পরে পাহাদার ও অন্যান্য লোকজনের ডাকাডাকির পরে বের হয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। নেত্রকোনা ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান খানে আলম জানান, এ ব্যাপারে আবেদন করলে আমরা তদন্ত করে বলতে পারব এটা নাশকতা, না কি শর্টসাকিট থেকে বা অন্য কিছু থেকে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র সাহা।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১