ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের দোয়াত-কলম প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় এলাকাবাসী মোফাজ্জল হোসেন খানকে বিজয়ী করতে হাত তুলে অঙ্গিকার করেন। তারা বলেন, গৌরীপুর একটা উপজেলা পরিষদ আছে সেটাই তো মানুষ জানতো না, খালি ভোটের কইতো উপজেলা নির্বাচন। আমরা তো একটা অফিস দেখছি, হেই জায়গায় আমাদের ছেলেটা যে চেয়ারে বসেছে, হেই অফিসটা আমরা চিনি। আমরা আমাদের সন্তানকে ভোট দিবো।
আগামী ২১ মে দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। সভার শুরুতেই বিগত নির্বাচনে এই মাঠে জনসভায় যাঁরা বক্তব্য রেখে ছিলেন, উপস্থিত ছিলেন, আজকে তাঁদের অনেকেই নেই, তাঁদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের আত্মার শান্তি কামনা করেন।
তিনি এ সময় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ২১তারিখ নির্বাচনে তাদের প্রতীক আমাদের প্রতীক নিজেদের প্রতীক মনে করে দোয়াত কলমকে বিজয়ী করার আহ্বান জানান।