ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স, এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রæভমেন্ট (আরইএলআই) প্রকল্পের স্টেক হোল্ডারদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (১৪ মে/২৪) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসাইন। সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (লাভলীহুড) আল ইমরান। স্বাগত বক্তব্য প্রদান করেন এসডিএফ ময়মনসিংহ জেলার জেলা ব্যবস্থাপক কৃষ্ণ চন্দ্র ভৌমিক।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আঞ্চলিক ব্যবস্থাপক (এলএইচ এন্ড সিএফ) মো. ইয়াকুব আলী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহিন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. সাইফুল ইসলাম, গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. শফিকুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসডিএফ এর সহায়তায় দরিদ্র-অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে, নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসডিএফের কর্মশালায় গৌরীপুরের দ্বিতীয় ধাপে ৭ জন গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির আওতায় মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ৭২ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। এসডিএফ গৌরীপুর উপজেলার ৫০ টি গ্রামে দরিদ্র ও অতিদ্ররিদ্র মানুষের জীবনমান উন্নয়নে আরইএলআই প্রকল্প বাস্তবায়ন করছে।