মহান মে দিবসে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শ্রমিক লীগ শহরে বর্ণিল শোভাযাত্রা বের করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বাযক মো. আহসান উল্রাহ। বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল বারেক,মো. বিল্লাল হোসেন, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক প্রমুখ।