আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ




গৌরীপুর ছাত্র ইউনিয়নের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র, সমাজ প্রগতির লড়াইয়ের ঐতিহ্যবাহী ছাত্র গণ-সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে। প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদীচী ভবনে গিয়ে শেষ হয়।
শুক্রবার বিকেলে উপজেলার পৌর শহরের সাংবাদিক সুরেশ কৈরি সড়কের স্থানীয় উদীচী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত।
ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন-আল-বারী, উপজেলা কৃষক সমিতির সভাপতি মুজিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত, ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সাবেক সভাপতি ওবায়দুর রহমান, সাবেক সভাপতি আলী আশরাফ আবীর, ময়মনসিংহ শহর কমিটির সাবেক সভাপতি মাহমুদুল হাসান শুভ, উপজেলা শাখার সাবেক সদস্য এস সুমন, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার আহবায়ক কমিটির সদস্য শান্ত দত্ত, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অর্পিতা কবির এ্যানি প্রমুখ।
আলোচনা শেষে ১০ মে গৌরীপুর উপজেলা শাখার ১৯ তম সম্মেলনের সিদ্ধান্ত হয়। সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান সালমান মিয়া, আহবায়ক অর্পিতা কবির এ্যানি, যুগ্ম আহবায়ক রেদুয়ান আহমেদ।
উল্লেখ্য, ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ ও রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে স্বৈরাচার, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলনকে সংগঠিত করার আহবান নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল গড়ে উঠে তৎকালীন ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। স্বাধীনতাত্তোর প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১