আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ




গৌরীপুরে ইউপি মেম্বারেই বন্ধ করে দিলো দু’টি পরিবারের চলাচল রাস্তা!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের (৪,৫ ও ৬নং ওয়ার্ড) সদস্য মোছা. হোসনে আরা বেগমের ছেলের সঙ্গে দ্ব›দ্ব-বিরোধকে কেন্দ্র করে দু’টি পরিবারের চলাচল রাস্তা বন্ধ করে দেয়ায় বাড়ি থেকে বের হতে পারছে না দু’টি পরিবার ও তাদের সদস্যরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে রোববার (২১ এপ্রিল/২৪) উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ এর নিকট অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে মোছা. হোসনে আরা বেগম এ প্রতিনিধিকে জানান, তার ছেলেকে প্রতিপক্ষের লোকজন মোবাইল চোর আখ্যা দিয়ে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। যে কারণে তারা তাদের জমিতে বেড়া দিয়েছেন। এটা তাদের কোনো পথ না।

অভিযোগ ও পরিবার সূত্র জানায়, রামগোপালপুর ইউনিয়নের বেরাটী গ্রামের মৃত আব্দুলের পুত্র মো. সুরুজ আলী ও তার ভাই মো. চাঁন মিয়ার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছে না। মো. সুরুজ আলী জানান, তার ছেলে মো. কাউসার মিয়া গার্মেন্টে চাকুরী করে। সেখানে মহিলা মেম্বার হোসনে আরা বেগমের পুত্র রানা মিয়াও চাকুরীতে যায়। ওখান থেকে রানা মিয়া মোবাইল নিয়ে আসে এবং দোকানে বকেয়া রেখে চলে আসায় আমার ছেলে ও আমার ছেলের সঙ্গে যারা চাকুরী করে তাদেরকে সেখানে আটকিয়ে রাখে। ওখানে চুরি যাওয়া মোবাইলটাও রানার নিকট রয়েছে। এসব ঘটনায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এতেই ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়ির চারপাশের সবরাস্তায় বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছেন মহিলা মেম্বার মোছা. হোসনে আরা বেগম ও তার স্বামী মো. কাজিম উদ্দিন। ফলে প্রায় ২মাস যাবত আমরা বন্দি অবস্থায় দিনযাপন করছি। বিভিন্ন বাড়ির ভিতর দিয়ে, ফসলি জমির আইল দিয়ে হেঁটে যেতে হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১