আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ




গৌরীপুরে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে অতিরিক্ত টোল আদায় ও বয়লার মুরগীর গাড়ি আটকানোর প্রতিবাদে সোমবার (২২ এপ্রিল) দোকানে তালা ঝুলিয়ে মুরগী বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়েছে।

শ্যামগঞ্জ বাজারের ইজারাদার আবু তাহেরের বিরুদ্ধে খাজনা আদায়ের নামে রাস্তাঘাটে মুরগীর গাড়ি আটকানো ও অতিরিক্ত খাজনা আদায়ের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছে মুরগী ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে শ্যামগঞ্জ বাজারের ইজারাদার আবু তাহের জানান, এবারের বাজারের ইজারামূল্য ১ কোটি ১৯ লাখ ১৫হাজার টাকা প্রায়। যা গত বছরের চেয়ে অনেক বেশিভাগ। ৮দিন ধরে পোল্টি মুরগী ব্যবসায়ীরা কোনো ইজারা দিচ্ছেন না। তাদেরকে ডাকলেও আসে না। তারা তাদের নিজস্ব জমিতে ব্যবসা করেন এ জন্য ইজারা দিতে রাজি না। লোকজন খাজনা তুলতে গেলেও খারাপ আচরণ করে।

তিনি আরও জানান, যেহেতু দোকানদাররা খাজনা দেয় না। তাই যারা মুরগী নিয়ে আসে তাদের নিকট থেকে খাজনা আদায়ের চেষ্টা করেছি। ইউএনও’র নিকট অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু তারা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার যেভাবে সমাধান দিবেন, সেভাবে খাজনা নেওয়া হবে।

অভিযোগকারী ব্যবসায়ীরা হলেন শ্যামগঞ্জ বাজারের পোল্ট্রি মুরগী ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া, মো. লিটন মিয়া, মো. খাইরুল মিয়া, মো. আব্দুল হামিদ, মো. আনোয়ার, মো. হৃদয় মিয়া ও মো. বাধন মিয়া। মো. শাহজাহান মিয়া জানান, আমরা আগে সপ্তাহে ২-৩শ টাকা খাজনা দিতাম। এখন প্রতিদিন ১শ টাকা করে ৭দিনে ৭০০টাকা ধার্য্য করেছে। পরে একশত টাকা কমিয়ে ৬শ টাকা দিতে বলছে। যা পূর্বের চেয়ে দ্বিগুণ।

ব্যবসায়ী মো. লিটন মিয়া জানান, রাতে আমাদের মুরগী নিয়ে আসা ভ্যানগাড়ি আটকিয়ে জোরপূর্বক খাজনা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন জানান, আমরা নিজেদের জমিতে ব্যবসা করি। তারপরেও যা দেই সেটা তো স্বইচ্ছায় দিতাম, এখন জোরপূর্বক নেয়ার চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১