আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ




গৌরীপুর সর্বরোগে আক্রান্ত রহমত-৩ জাতের ধান : অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্থ

ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ, ব্রাস্ট, সীতবøাইটসহ ধানের সর্বরোগে আক্রান্ত হয়েছে রহমত-৩ জাতের ধান। এতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের অর্ধশত কৃষকের রোপিত ধানখেত ধ্বংস হয়ে গেছে। ¤øান হয়ে গেছে শৌলঘাই গ্রামের কৃষকের ঈদের আনন্দও।
ক্ষতিগ্রস্থ ধানের চারা দেখে উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি জানান, জিংকের অভাব রয়েছে, ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ, বøাস্ট-সীতবøাইট রোগের কারণে এসব ধানখেত ক্ষতিগ্রস্থ হয়েছে। পরবর্তীতে এ জাত যেন কৃষক আর না করে সে জন্য পরামর্শ দেয়া হবে।

মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফজলুল হক জানান, ধানের সবুজ চারা গুলোতে যখন ধানের শীর্ষ আসা শুরু করবে, ঠিক সেই মুর্হূতে ধানের পাতাগুলো কালচে রঙ ধারণ করে মরে গেছে। শীর্ষটা আর বের হতে পারছে না, আটকে যায়। উঁচু ধানগাছ গুলো রোগাক্রান্ত হয়ে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে।
নিজের ফসলের খেত দেখে স্ট্রোকে আক্রান্ত হন কৃষক শাহেদ আলী। এরপরে প্রায় ১৯দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন রোববার (৭এপ্রিল/২৪)। তিনি শৌলঘাই গ্রামের মফিজ উদ্দিনের পুত্র। তিনি জানান, গত বোরো মৌসুমে পোকার আক্রমণে ফসল নষ্ট হয়। আমনের ধান অতিবৃষ্টির পানিতে তলিয়ে যায়। এবার সর্বরোগে ধানের খেত মরে যাচ্ছে। আমি বেঁচে থাকবো কিভাবে? তিনি জানান, উপজেলা কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর ব্যবস্থাপত্র দেন। সেই ব্যবস্থা অনুযায়ী ওষুধ দিলেও ধানখেত বাঁচানো যায়নি।

সবুজপাতা গুলো পুড়ছে না, আমার কপাল পুড়ছে। ধান না হলো খাবো কি? ধানের খেতে মড়ক এসেছে। ইতোমধ্যে প্রায় ৫০শতাংশ ফসলের জমি ধ্বংস হয়ে গেছে। আমাদের ঈদ নাই, ঈদের আনন্দতো আল্লাহ’ই কেড়ে নিয়েছেন। কথাগুলো বলছিলেন কৃষক আব্দুস সালাম। তিনি শৌলঘাই গ্রামের আব্দুল আজিজের পুত্র। এ গ্রামের ইয়ার হোসেনের পুত্র কবির উদ্দিন জানান, ধানখেত গলা সমান উঁচু ছিলো, এখন নিচু হয়ে যাচ্ছে। ৪০শতাংশ জমিতে বøাস্ট-বিএলবি’র আক্রমণ করেছে। আসন আলীর পুত্র আব্দুল হেকিম জানান, তার ৩৬শতাংশ জমির পুরো ধান ধ্বংস হয়ে গেছে। কৃষক ফজলুল হক জানান, মইলাকান্দা ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক রহমত-৩ উচ্চফলনশীল জাতের ধানের চারা রোপন করেছিলেন। সবার খেতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণে ধ্বংস হয়ে গেছে। কৃষি বিভাগকে জানানোর পরেও কৃষকের পাশে কেউ আসে নাই।
এ প্রসঙ্গে উপসহকারী কৃষি অফিসার খাবিরুল ইসলাম জানান, আমাকে কেউ আগে অবহিত করে নাই। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ খেতগুলো দেখেছি। আশপাশের অন্যান্য জমির ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১