আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৩, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ




ভারতীয় অবৈধ চিনির নিরাপদ ট্রানজিট গৌরীপুর ॥ আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ

ভারতীয় অবৈধ চিনি, কাপড় ও মাদক চোরাচালানের নিরাপদ ট্রানজিট রোড হচ্ছে গৌরীপুর। এ সড়ক পথে সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও উত্তরবঙ্গের নানাপ্রান্তে প্রতিদিন এসব পণ্য পরিবহন হচ্ছে। এ ঘটনা নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রোববার (৩মার্চ/২৪) ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। সভায় বক্তারা বলেন, ভারত থেকে চোরাই চিনির সঙ্গে মাদকও নিয়ে আসা হয়। এ উপজেলায় চর দখলের মতো অবৈধ চিনি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে গ্রুপ গড়ে উঠেছে। যে কোন সময় এসব গ্রুপের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা ও খুন-খারাবি হতে পারে। প্রশাসনকে এসব চোরাচালানকৃত চিনি প্রতিরোধ করতে বক্তারা অনুরোধ জানান। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহাম্মেদ বলেন, অবৈধ চিনির চোরাচালন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, অবৈধ চিনি ও মাদক প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, কলমাকান্দা-নেত্রকোনা-শাহগঞ্জ-অচিন্তপুর-গৌরীপুর, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়ক হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই ১৫-২০ ট্রাক অবৈধ চিনি প্রবেশ করেছে। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে এবং অবৈধ চিনিতে সয়লাব হয়ে যাচ্ছে দেশের স্থানীয় বাজার। ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় চিনি কোম্পানী ও উৎপাদনকারীরাও। একাধিক সূত্র জানায়, চিনির ট্রাক পাচারকালে সঙ্গবদ্ধ সিন্ডিকেট চক্রের সদস্যরা উপজেলার একাধিক স্থানে ‘টুকেনমানি’ দিয়ে এসব ট্রাক নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহাম্মেদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আল ফারুক, আব্দুল্লাহ আল আমীন জনি, মো. জায়েদুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১