ময়মনসিংহের গৌরীপুরে গত শুক্রবার (১মার্চ/২৪) ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ ¯েøাগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীমা দিবসে শোভাযাত্রা, পুরস্কার বিতরণ, বিভিন্ন বীমা কোম্পানী তাদের বীমা গ্রহিতাদের মৃত্যুদাবির চেক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাÐার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।