অমর একুশে ফেব্রুয়ারি ও দৈনিক যুগান্তরের জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার বিকাল ৩টায় প্রতিভা মডেল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ছবি অঙ্কনের বিষয় উন্মুক্ত। প্রে-নার্সারী-কেজি শ্রেণি সমন্বয়ে একটি গ্রুপ বিবেচ্য হবে। এছাড়াই প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শ্রেণিওয়ারী গ্রুপ বিভাজন করে পুরস্কৃত করা হবে। একাদশ থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও একটি গ্রুপ বিবেচ্য হবে। আগ্রহী শিক্ষার্থীদের কাগজ ব্যতিত অন্যান্য উপকরণ সঙ্গে নিয়ে আসতে হবে। দৈনিক যুগান্তরের শিক্ষা পাতায় যাদের অঙ্কিত ছবি পাঠাতে আগ্রহী তাদেরকে বাড়ি থেকে এ ফোর সাইজের কাগজে অংকিত ছবি, শিক্ষার্থীদের পার্সপোট সাইজের ছবি, নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, মোবাইল নাম্বার, শ্রেণি ও বিদ্যালয়ের নাম্বার উল্লেখ করে প্রতিযোগিতার আগেই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে : 01711391344/ 01713547011/ 01713563675 ফোন দিন।