আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || গৌরীপুর ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ




গৌরীপুরে সহকর্মীদের কাঁদিয়ে উপাধ্যক্ষের অবসর জনিত বিদায়!

ময়মনসিংহের গৌরীপুরে সহকর্মীদের কাঁদিয়ে পুম্বাইল ফজলুল উলূম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষে মাওলানা  হাবিবুর রহমান অবসর জনিত বিদায় হয়েছে। তিনি পুম্বাইল ফজলুল উলূম ফাজিল মাদ্রাসার ছাত্র ছিলেন এবং দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ও পালন করে ছিলেন।  তিনি একজন বিশিষ্ট ইসলামী আলোচক কোরআন হাদিসের আলোচনায় সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন। ছাত্র শিক্ষকের আয়োজনে উপাধ্যক্ষ মাওলানা হাবিবুুর রহমানের অবসর জনিত বিদায় অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুম্বাইল ফজলুল উলূম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলী খাঁন। সঞ্চালনা করেন, প্রভাষক মাহমুদূল হাসান শামীম,শরীরচর্চার শিক্ষক আসাদুজ্জামান স্বপন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আত্র মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র শাকিল আহমেদ। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মতিন, প্রভাষক মোখশেদ আলী খাঁন, মজিবুর রহমান, জয়নব আক্তার, খাইরুল ইসলাম অনিক, শারমিন আক্তার, হুমায়ুন কবির, আবুল কালাম, উমর ফারুক। সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, মাওলানা নূরুল আমিন, নাদিরা আক্তার, মাওলানা নূরুল হক, মাওলানা আবু সাইদ, রাকিবুল হাসান । অফিস সহকারী সুলতান ফকির প্রমুখ। পুম্বাইল ফজলুল উলূম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলী খাঁন বলেন, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত কর্মজীবনের পুরোটাই এই প্রতিষ্ঠানেই শেষ করেছেন। আমি উনার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে হাবিবুর রহমান সাহেব আমার শিক্ষক উনার কাছে দোয়া চাই।আমরাও উনার জন্য দোয়া করি। শরীর চর্চার শিক্ষক আসাদুজ্জামান স্বপন বলেন, উনারা আমাদের সিনিয়র উনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। যা শিক্ষা জীবনে জানতাম না। বিদায়ী শিক্ষক মাওলানা হাবিবুুর রহমান অশ্রুশিক্ত নয়নে সহকর্মীদের কাছে কর্মজীবনের ভূল ক্রটির জন্য ক্ষমা চান। ফাজিল ২৪ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রাকিব, রাকিবুল হাসান, শুভ, নাজমূল হাসান, সম্পা আক্তার, নূসরাত জাহান জলি, ফাহিমা আক্তার, শাহ আলম, আবু বকর সিদ্দিক, আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে জানান ভাইস প্রিন্সিপাল হুজুর আমাদের খুব প্রিয় একজন ব্যাক্তি ছিলেন আমরা উনার সুস্থতা ও দীর্ঘআয়ু কামনা করি। অত্র মাদ্রাসার সাবেক ছাত্র শামীম আনোয়ার, মোজাম্মেল হক, ইমরান হোসাইন, মোস্তাফিজুর রহমান, সাইফুল হাসান, হলুদ মিয়াসহ আরো অনেকে বলেন,আমরা উনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও উনার জন্য দোয়া করি বাকি জীবন যেন সুস্থতা সাথে অতিবাহীত করতে পারে। বিদায়ী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান অশ্রুশিক্ত নয়নে উনার অনুভূতি ব্যাক্ত করেন। গৌরীপুর ইসলামাবাদ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এমদাদুল হক বলেন, উনি মিষ্টভাষী ইসলামী আলোচক সারা দেশে উনার সুনাম রয়েছে। আল্লাহ যেন উনাকে বাকি জীবনটা সুস্থ জীবন দান করেন । অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রয়াত সকল শিক্ষকগনের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১