আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৬, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ




গৌরীপুরের স্বজন সোহাগ মুকাভিনয়ে জাতীয়পর্যায়ে দ্বিতীয়!

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ হাসান সোহাগ জাতীয় পর্যায়ে মুকাভিনয়ে দ্বিতীয়স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্কাউস্রে স্পেশাল ইভেন্ট আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪’- এ কৃতিত্ব অর্জন করে।
জাতীয় শিল্পকলা একাডেমিতে বুধবার (৩১ জানুয়ারি/২৪) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ফলাফল ঘোষণা করা হয়। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের পূর্বভালুকা মহল্লার মো. আব্দুল খালেক ও ফাতেমা খাতুনের পুত্র।
সে ২০২১ সনে এসএসসি নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২৩সনে গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। সোহাগ একজন মানবিকযোদ্ধা। ইতোমধ্যে ১১জনকে স্বেচ্ছায় রক্তদান ও ২৬জনকে রক্ত সংগ্রহ করে দিয়েছেন। গৌরীপুর সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের সক্রিয় সদস্য। গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সহ-সাংস্কৃতিক সম্পাদক। বৃক্ষরোপন, সড়ক পরিস্কার, কলেজ আঙিনা পরিস্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ডে সে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।
তাঁর এ অর্জনে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১