আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৩ জানুয়ারি/২৪) মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধিত করা হয়। বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এ সময় ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত এমপি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ডেপুটি কমাÐার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুক্তি, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, বীর আব্দুল গফুর, মুক্তিযোদ্ধার সন্তান মো. বিল্লাল হোসেন, মো. মজিবুর রহমান, মো. রুবেল মিয়া প্রমুখ। সংবর্ধনা শেষে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গঠিত সরকারের সাফল্য কামনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, জাতীয় চারনেতা, বীরশ্রেষ্ঠ ও সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

অপরদিকে মাদরাসার প্রধানদের পক্ষ থেকে এমপি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, শ্যামগঞ্জে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ছারওয়ার আকন্দ, পুম্বাইল এফইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল আলী খান, শিবপুর এল ইউ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মফিজ উদ্দিন, নামাপাড়া কেরামতিয়া দাখিলা মাদ্রাসার সুপার ছৈয়দ শহিদউল্লাহ, চুড়ালী ইসহাক উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, নামাপাড়া কেরামতিয়া বালিকা মাদ্রাসার সুপার মাকসুদুল জাহান মো. নুহ মিঞা, বেলতলী দাখিল মাদ্রাসার সুপার মো. শামছুল হক, শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদ্রাসার এ কে এম আব্দুল্লাহ, শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার মো. আবদুর রাজ্জাক, কাউরাট আকবর আলী দাখিল মাদ্রাসার সুপার আল মামুন আকন্দ, হাসনপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আসাদুজ্জামান, লক্ষীপুর দাখিল মাদ্রাসার সুপার আবু তাহের, পাছার সামাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার প্রভাষক মো. অলি উল্লাহ, আইসিটি প্রভাষক মাসুদ রানা, সহকারী শিক্ষক ইদ্রিছ আলী প্রমুখ।
অপরদিকে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র ধরের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীগণ নবনির্বাচিত এমপিকে সংবর্ধিত করেন। সিধলা ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহাম্মেদ, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম রূপা ও সাংগঠনিক সম্পাদক হোসাইন কবীর তোতার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।#




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১