সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সেবাদানকারীদের ওপর হামলা-ভাংচুরের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২২ জানুয়ারি/২৪) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসেরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার ডা. মাহজাবিন তাবাসুম, ডা. ফারজানা বিনতে মজিদ মলি, স্যানেটারী ইন্সপেক্টর সাহাদাত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আলী হোসেন, মেডিক্যাল টেকনোলজিস্ট ডেন্টাল মো. দেলোয়ার হোসেন, টিএলসিএ মো. আশিকুর রহমান, নার্সিং ইনচার্জ শামছুন্নাহার, সিনিয়র নার্স রওশন আরা বেগম, শামীম সুলতানা, ক্যামেলিয়া আজাদ, আব্দুল হালিম প্রমুখ।