আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ




স্বামীর সহায়তায় নারী দলবদ্ধ ধর্ষণের শিকার

স্বামীর সহায়তায় এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী তিনটি বিয়ে করেছেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত সোমবার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে বের হন তিনি। কিছুদূর যাওয়ার পর স্বামীর বন্ধুরাও সেখানে আসে। তারা তাঁকে বেধড়ক মারধর করে। পরে তিন থেকে চারজন তাঁকে ধর্ষণের পর চকরিয়ার হারবাং-বরইতলীর সীমান্তে হারবাং ছড়া ব্রিজের উত্তর পাশে কাটাখালী এলাকায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন ভুক্তভোগী নারীকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হারবাং ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতরা পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১