ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৬ জানুয়ারি ২৪) সরকারি কলেজ স্বজনর সমাবশের স্বজন মানবিকযোদ্ধা মৌসুমী আক্তার রিনিকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা সংবর্ধিত করা হয়। ৩শতাধিক দু:স্থ-অসহায় মানুষকে রক্ত সংগ্রহ করে দেয়া, নিজে একবছরে স্বেচ্ছায় ৩বার রক্তদান, ১০হাজারের অধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হজ¦কম্পে হাজীদের স্বেচ্ছায় সেবা প্রদান, শহর পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে সেরা মানবিকযোদ্ধা নির্বাচিত হওয়ায় উপজেলা স্বজন সমাবেশ এ সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রাবন্ধিক সেলিম আল রাজ। অনুভূতি প্রকাশ করেন সংবর্ধিত স্বজন মৌসুমী আক্তার রিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, স্বজন মেডিকেল টিম প্রধান ডা. একেএম মাহফুজুল হক, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, আজকালের খবরে গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন, স্বজন শামীম আনোয়ার, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর আহম্মেদ নাজিম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, সাংস্কৃতিক সম্পাদক আরিফ হাসান সোহাগ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইশরাক হাসান মিথুন, কার্যকরী সদস্য ইমন আহমেদ, সজিবুল ইসলাম শান্ত।
এছাড়াও অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সুস্মিতা তাহসিন শৈলী, শামীম হাসান, শিমুল মিয়া, মিজানুল ইসলাম মারুফ, মাসুমা আক্তার, অন্তরা দাস, প্রিয়ন্তি সরকার, রওজাতুল জান্নাত, সাদিয়া আফরিন সুমাইয়া, জিন্নাতুন নূর, কাউছার আহমেদ নিলয়, নাজমুর নাহার নুপুর, মোশারফ হোসেন।