আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৭, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ




গৌরীপুর বিদ্যুৎপৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে বাকপ্রতিবন্ধী বাবাও মারা গেলেন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে বিদ্যুৎপৃষ্ট মেয়ে হৃদি মনি (৮) কে বাঁচাতে গিয়ে বাকপ্রতিবন্ধী বাবা শফিকুল ইসলাম তালুকদার (৪৫) বুধবার (২৭ ডিসেম্বর/২৩) সন্ধ্যা ৫টার দিকে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক।

নিহতের সহোদর ভাই কাঞ্চন তালুকদার জানান, তার ভাই পুকুরের পানি সেচে মাছ ধরছিলেন। পুকুরের পাড়ে পানি সেচের মটারের তারে জড়িয়ে মেয়ে হৃদি মনি এর পায়ে ক্ষত হয়ে যায়। বিদ্যুৎপৃষ্ট মেয়েকে বাঁচাতে এসে তার বাকপ্রতিবন্ধী বাবা শফিকুল ইসলাম তালুকদারও বিদ্যুৎপৃষ্ট হয়। তাদের দু’জনকেই উদ্ধার করে তাৎক্ষনিক গৌরীপুর হাসপাতালে নেয়া হয়। গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মলি জানান, হাসপাতালে আনার আগেই বাবা ও মেয়ে মারা গেছে। নিহত শফিকুল ইসলাম তালুকদার উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামের মৃত ইমাম হোসেন তালুকদারের পুত্র। হৃদি মনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

গৌরীপুর থানার এসআই শাহি নুর বারী জানান, তারা ঘটনাস্থলে আছেন। বাবা ও মেয়ের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান, নিজস্ব সেচের মটারের লাইনের তারে জড়িয়েই বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১