আজ সোমবার ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৭, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ




গৌরীপুরে জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকের বিশাল শোডাউন

ময়মনসিংহ-৩ গৌরীপুর জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ বুধবার (২৭ ডিসেম্বর/২৩) বিশাল শোডাউন করে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র আর প্রতিকী লাঙ্গল নিয়ে কালিপুর মধ্যম তরফ জাতীয়পার্টির প্রার্থীর নির্বাচনী অফিস থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ শোডাউন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই। আমার গাড়ির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। প্রচারণার জন্য নির্বাচনী এলাকার ভিন্ন স্থানে লাঙ্গল পোস্টার ছিঁড়ে ফেলছে। লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তা দেখে অন্যরা ভয় পাচ্ছেন। আমাকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি প্রশাসনের নিকট অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত এসব অভিযোগের কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের মাঠে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে, সেগুলোও বন্ধ হচ্ছে না।

সঞ্চালনা করেন জাতীয়পার্টি পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, পেশাজীবী পরিষদের যুগ্ম আহŸায়ক মো. মজিবুর রহমান, জাতীয়পার্টির নেতা কারিম উদ্দিন, আজিবুর রহমান, রফিকুল ইসলাম রফিক, নজরুল ইসলাম, তাইজুল হক, সোহেল রানা প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১