ময়মনসিংহের গৌরীপুরে হারুন টি হাউজের উদ্যোগে বুধবার (২০ ডিসেম্বর/২৩) বর্ষসেরা চা-প্রেমীদের সম্মাননা প্রদান, ‘মাদক ছেড়ে চা ধরি-মাদকমুক্ত সমাজ গড়ি’ ¯েøাগানে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ষসেরা চা প্রেমী সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব। স্বাগত বক্তব্য রাখেন হারুন টি হাউজের স্বত্ত¡াধিকারী মো. হারুন মিয়া। বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, কালের কন্ঠের ময়মনসিংহের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গৌরীপুর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মো. কামাল হোসেন, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক মো. সেলিম, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন চন্দ্র দাস, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ব্যবসায়ী শ্যামল ঘোষ, মো. সোহেল রানা, মঞ্জুরুল ইসলাম, সুমিত্র শেখর, মো. শফিকুল ইসলাম, তাসাদদুল করিম প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৩সনে সর্বোচ্চ চা পান, মাসিক হাজিরা ও লেনদেনে স্বচ্ছলতার ভিত্তিতে অর্ধশত চা-প্রেমীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।