আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ




ছয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৭ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ছয় দিনে ২৭৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরমধ্যে শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন। নামঞ্জুর হয়েছে ৬২ জনের আপিল আবেদন।

শুক্রবার নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার পঞ্চম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন, ৫২টি আবেদন নামঞ্জুর হয়েছে। চারটি আবেদন শুনানি পেন্ডিং রাখা হয়েছিল। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন।

বুধবার চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন, সোমবার দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। অর্থাৎ গত ছয়দিনে মোট ২৭৭ জনের প্রার্থিতা ফিরিয়ে পান।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। গত ছয়দিনে আপিল আবেদনগুলোর শুনানি সম্পন্ন করেছে ইসি। তবে ইসির রায়ে কেউ সন্তুষ্ট না হলে হাইকোর্টে আপিল করতে পারবেন।

তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১