আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১২, ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ




পাপুলের স্ত্রীর প্রার্থিতা টিকল না আপিলেও

নির্বাচন কমিশনে (ইসি) আপিলেও প্রার্থিতা টিকল না বহুল আলোচিত কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের দায়ে দণ্ডিত কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের স্ত্রী সেলিনা ইসলামের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এই প্রার্থী।

মঙ্গলবার নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র নামঞ্জুর করা হয়। সেলিনা ইসলাম সাবেক সংসদ সদস্য এবং কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের দায়ে দণ্ডিত  মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে পাপুলের স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও। 

সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের মতো আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিচ্ছেন।

এর আগে দুদকের মামলার তথ্য গোপন করার অভিযোগে সেলিনা হোসেনের মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

পরবর্তীতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন এই প্রার্থী। আজ ছিল আপিল শুনানি। তার আইনজীবী জানান, হলফনামায় মামলার তথ্য লিখতে পারিনি। এখন সেটা নিয়ে এসেছি। তবে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়া৷ কথা রয়েছে তার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১