ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (৫ডিসেম্বর/২৩) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১০জনসহ ১৫জন স্বেচ্ছাসেবককে সংবর্ধিত করে। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যেক স্বজন মানে স্বেচ্ছাসেবক। স্বজনরা দুর্যোগ মোকাবিলায় ও দুর্গত মানুষের জন্য স্বেচ্ছাশ্রমে উপজেলায় দৃষ্টান্তস্থাপন করেছেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন স্কাউটস্ ময়মনসিংহ অঞ্চলের এএলটি বিদ্যুৎ কুমার নন্দী। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান কামাল, স্কাউট কর্মকর্তা মো. আলী সিদ্দিকী, নয়ন কুমার দাস, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজনের সহসভাপতি আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদিক সুমনা সফিনাজ লাবণী, সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, স্বজন মহসীন মাহমুদ, মাহমুদা আক্তার রিপা, মাহমুদা আক্তার লিপি, মো. ফারুকুল ইসলাম, তাসাদদুল করিম, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম প্রমুখ।
বৃক্ষরোপণ, করোনাকালীন দুর্যোগে গণসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও লিফলেট বিতরণ, ঠিকাদান কর্মসূচি বাস্তবায়ন, ইপিআই কমর্সূচির স্বাস্থ্যকর্মীর সাথে ছয়মাস সেবামূলক কাজ করে শিশু স্বাস্থ্য, পুষ্টি স্যালাইন ও টিকাদান কর্মী ব্যাজ অর্জনসহ সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কর্মকাÐের জন্য সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডপ্রাপ্ত গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. এহসানুল হক জারিফ, মুনতাসির রহমান মাসুক, পার্থ পাল অনন্ত, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রæপের মোয়াজ হোসেন সিয়াম, পূজা চৌধুরী, মুন দত্ত, মো. মাহফুজুর রহমান, নাফিজুল ইবনে বাসার তানভীর, পার্থ দেবনাথ, মো. সাকিবুল হাসান, স্বজন মো. তাসাদদুল করিম, শামীম আনোয়ার, রাকিব হোসেন, আব্দুল মান্নান, আশিকুর রহমান রাজিব।