আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৬, ২০২৩, ৫:২১ অপরাহ্ণ




দিনের ভোট দিনেই হবে: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। ভোট যখন হওয়ার তখনই হবে, ভোট দিনে হওয়ার কথা দিনেই হবে। আমাদের সময়ে এই এক বছর নয় মাসে ভোট দিনেই হয়েছে, দিনেই ভোট হবে।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, অনেক ছোট ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই নির্বাচন আমরা শুধু আমাদের চোখ দিয়ে দেখছি না, বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই, করতেই হবে।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন করা হলে আনিছুর বলেন, নির্বাচন করা না করার এখতিয়ার সবারই আছে। কেউ নির্বাচনে না এলে জোর করে আনার সুযোগ নেই। যদি কেউ আবেদন করে এবং নির্বাচনে আসতে চায় আমরা বিবেচনা করব। আমাদের যথেষ্ট সময় আছে।

নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নয়। দল, কর্মী, প্রার্থী, ভোটার নিয়ে আসবে। যদি কেউ ভয়ভীতি দেখায় সেই বিষয়ে ব্যবস্থা হবে। নির্বাচন বানচাল করা, ভোট দিতে না দেওয়া বা বাধাগ্রস্থ করার অধিকার কারো নেই।

সকাল সাড়ে ১০টায় সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলার এসপি, থানার ওসিরা, গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন আনিছুর রহমান। দুই ঘণ্টা মিটিং নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১