আবেগি মন
মনের দরজাটা খোলা।
তবুও কেউ আসেনি।
আসেনি বললে ভুল হবে?
এসেছে বহু রুপি মানুষের দল।
তা-ই মনের দরজাটা খুলা হয় নি।
বিবেক, বিবেচনায়, চিন্তা, চেতনায়, স্বচ্ছ
দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে নয়,
সঠিক মানুষ চিন্তে বিচক্ষণতাই যথেষ্ট।
মন বললো সঠিক মানুষ টি আসেনি।
এ জগৎ এ ভালো মানুষের বড্ড অভাব
ভালোবাসি বললেই কি হয়ে যায় ভাব?
ভাব হয় তার সনে দু’টি মনের মিল হলে।
মনের মিল ছাড়া হয় কি মিলন?
যে ভালোবাসা কাঁদায়,
সেই ভালোবাসা অর্থহীন?
তার চেয়ে একাকী উত্তম,
কষ্ট হোক না চিরকাল সঙ্গী।
তার সনে আলিঙ্গন করে,
কাটিয়ে দিব দিবারাত্রি।
মনের দরজাটা আজ ও খোলা।