আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২০, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ




ভারতের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ে অনুষ্ঠিতব্য বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি একটি রুটিন বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই সেখানে আলোচনা হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ হবে না। এনিয়ে আলাপতো হয়েই  গেছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানিজ বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি ভেরি স্ট্রং প্রসেসের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’

জাপানিজ বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন জাপান গিয়েছিলেন তখন তারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা তখন জানান, জাপানের অনেক কোম্পানি আছে মিয়ানমারে। সেগুলো বাংলাদেশে নিয়ে চান তারা। ইতিমধ্যে তারা কয়েকটি জায়গা সিলেক্টও করেছেন। এখানে প্রায় ৫ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ। জাপানিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ খাত, বন্দর ও পর্যটন নিয়ে আগ্রহ জানিয়েছেন। প্রায় ৩১টি কোম্পানি এখানে আছে। আমরা এটিকে স্বাগতম জানাই।’

তিনি বলেন, ‘আমরা তাদেরকে বলেছি, এ মুহূর্তে একটু ব্যস্ততায় আছি। আপনারা নির্বাচনরে পরে আসেন। তারা নির্বাচনের পরে আসবেন। বিশাল একটি দল।’

তারা নির্বাচনের আগে বা পরের পরিবেশ নিয়ে কোনো কথা বলেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে তারা কোনো কথা বলেন নি।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১