সারাদেশে বিএনপি-জামাতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা নেতৃত্বে সোমবার (৬ নভেম্বর/২০২৩) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বের করে।
বিএনপির জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, মহিলা লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম নুরু, আ’লীগ নেতা এখলাছ উদ্দিন নয়ন, নুরজাহান নাজমা, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মাজহারুর ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, উপজেলা তাঁতলীগের সভাপতি রানা আহমেদ কদ্দুস, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ, পৌর তাঁতী লীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক ইমরান হাসান প্লাবন প্রমুখ।