আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৫, ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ণ




গৌরীপুরে বর্ণিল উৎসবে প্রতিমা বিসর্জন

শারদীয় দুর্গাপূজার বিজয়দশমীর দিনে মঙ্গলবার (২৪ অক্টোবর/২০২৩) ময়মনসিংহের গৌরীপুরে বর্ণিল উৎসবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। পৌর শহরের সকল প্রতিমা আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের অনন্তসাগর পুকুরে, ডৌহাখলার স্ব স্ব পুকুরে, শ্যামগঞ্জের পুজামন্ডপের প্রতিমা মইলাকান্দা গোবিন্দ বণিকের পুকুরে, সহনাটীর পুজামন্ডপ জলবুরুঙ্গা নদীতে ও ও ভাংনামারী ইউনিয়নের মন্ডপ ব্রহ্মপুত্র নদের বিসর্জন করা হয়।
প্রতিমা বিসর্জন ও মন্ডপ পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর প্রমুখ। উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, উপজেলার ৬৩টি পুজামন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।
এদিকে বিসর্জনকে কেন্দ্রকে করে দুপুর থেকে মন্ডপে মন্ডপে শুরু হয় সত্য, ন্যয় ও মঙ্গলের জন্য রঙখেলায় মেতে উঠেন পুজারীরা। কালিখলা পুজা মন্ডপ, দুর্গাবাড়ি পুজামন্ডপ, মধ্যবাজার পুজামন্ডপ ও বাগানবাড়ি ঘুরে দেখা যায় দুর্গো মায়ের পদচারণ রাঙিয়ে মঙ্গল প্রার্থনা আর রঙখেলা চলছে। এ প্রসঙ্গ কবি অনামিকা সরকার বলেন, মা, এসেছিলো মঙ্গলের আর্শীবাদ নিয়ে এসেছে, করোনামুক্ত হও এ পৃথিবী সেই প্রার্থনা করছি। স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস বলেন, মাকে রাঙিয়ে পদচরণের মধ্যদিয়ে মায়ের আর্শীবাদ নিয়ে এসেছি। মা যেন আমাদের ক্ষমা করে দিয়ে এ পৃথিবীকে সুন্দর করে দেন সেই প্রার্থনা করছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১